আসন্ন ঈদ উপলক্ষে নবদ্বীপ থানার উদ্যোগে আয়োজিত হলো সমন্বয় সভা - The News Lion

আসন্ন ঈদ উপলক্ষে নবদ্বীপ থানার উদ্যোগে আয়োজিত হলো সমন্বয় সভা

 


দি নিউজ লায়ন;  -ঈদ উপলক্ষে বুধবার দুপুরে নদীয়ার নবদ্বীপ থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক সমন্বয় সভা। কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক এর নির্দেশে ও নবদ্বীপ থানার সহযোগিতায় অনুষ্ঠিত এদিকে সভা মঞ্চ থেকে সামগ্রিকভাবে করোনা স্বাস্থ্যবিধি কে মান্যতা দিয়ে ঈদ উৎসব পালন করার জন্য এইদিন আবেদন জানানো হয় পুলিশের পক্ষ থেকে। সরকারি নির্দেশ অনুযায়ী প্রতিটি মসজিদে নামাজ পড়ার জন্য ৫০ জনের বেশি লোকসমাগম করা যাবে না বলে এইদিন জানানো হয় সভা মঞ্চ থেকে। 


এছাড়া মসজিদগুলোতে মাস্ক স্যানিটাইজার রাখার ব্যবস্থা রাখতে হবে বলেও জানান নবদ্বীপ থানার আইসি দেবাশীষ চট্টোপাধ্যায়। এছাড়াও মসজিদ গলি থেকে এলাকায় মাইকিং করে করোনা সচেতনতা সাধারণ মানুষকে পৌঁছে দেওয়ার আবেদন জানানো হয় এদিনের সভায় মঞ্চ থেকে। নবদ্বীপ থানার সমন্বয় সভা মঞ্চে এই দিন উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা নবদ্বীপ পৌরসভার প্রাক্তন পুরপ্রধান বিমান কৃষ্ণ সাহা, নবদ্বীপের বিডিও বরুনাশীষ সরকার, ডিএসপি ডিএন্ডটি শুভাশিস চৌধুরী সহ নবদ্বীপ ব্লকের অন্তর্গত প্রতিটি মসজিদের ইমাম ও মসজিদ কর্তৃপক্ষ গন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.